
ঢাকা ও কলকাতায় সমানতালে কাজ করে চলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি কলকাতায় শেষ করেছেন ব্রাত্য বসু পরিচালিত শেকড় সিনেমার কাজ। সেখানে অনেকের সঙ্গে কাজ করা হলেও এখনো দেবের সঙ্গে কাজ করা হয়নি চঞ্চলের।
মাঝে দু’বার প্রস্তাব পেলেও তা আর হয়ে উঠেনি বলে জানিয়েছেন অভিনেতা।সম্প্রতি এক সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী জানিয়েছেন, দেব অভিনীত খাদান ছবিতে তাঁর অভিনয়ের কথা ছিল। এমনকি তার আগেও আরেকটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলেন। তবে সময়ের জটিলতার কারণে সেই কাজগুলো করা সম্ভব হয়নি।বিষয়টি নিয়ে দেবের কাছে দুঃখও প্রকাশ করেছেন জানিয়ে তিনি বলেছেন, এ ব্যাপারে তাঁর প্রতি দেবের একটা অভিমানও আছে।তাঁরা ব্যক্তিগতভাবে দেশে বা বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়ে একসঙ্গে আড্ডা দিয়েছেন, দেব খুব বেশি করে চেয়েছেন চঞ্চল, ওর সাথে কাজ করেন, চঞ্চলও চেয়েছেন।
শেষ দেবের সঙ্গে দেখা হওয়ার পর বলেছেন, অবশ্যই একসঙ্গে কাজ করবেন। এদিকে চঞ্চলকে দেখা যাবে বনলতা এক্সপ্রেস সিনেমায়। এছাড়াও রয়েছে বাংলাদেশে লিসা গাজী নির্মিত,শাস্তি, যেখানে তার বিপরীতে রয়েছেন পরীমনি।
