বাইক র‍্যালি সুকান্ত-র, জনসংযোগে শুভেন্দু-শমীকও

0
259
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ভোটের মুখে জনসংযোগে সুকান্ত মজুমদার। হাওড়ার আমতায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজেই বাইক চালিয়ে র‍্যালি করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

হাওড়ার বেতাই মোড় থেকে নারিট পর্যন্ত বাইক র‍্যালি করেছেন। দেওয়াল লিখনেও হাত লাগিয়েছেন সুকান্ত মজুমদার। এরপর সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন তিনি।

এদিকে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে দলের মহিলা মোর্চার সদস্যের সঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবারে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে জনসংযোগে ছিলেন শমীক ভট্টাচার্যও।