গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়

    প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়

    0
    64
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    প্রয়াত রাজনীতিবিদ ও একসময়ের বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। একাধিক শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূলের প্রবীন এই নেতা।
    রবিবার গভীর রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর খবর পেয়েই তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকেরা। জানা গিয়েছে, হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে দুপুর ১২টা নাগাদ বিধানসভায় আনা হবে মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন বিধানসভার অধ্যক্ষ ও জনপ্রতিনিধিরা। পরে কাঁচরাপাড়ার বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে। মুকুল রায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি পোস্ট করে তিনি লেখেন, মুকুল রায়ের মৃত্যু বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি যুগের অবসান। প্রবীণ এই নেতার বিপুল অভিজ্ঞতা ছিল।
    তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে দল বদলের পরে গত ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন মুকুল। জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পরে ফের তৃণমূলে যোগ দেন। তবে বিধায়কপদ থেকে ইস্তফা দেননি।