গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National আফগানিস্তানে এয়ারস্ট্রাইক, পাকিস্তানের নিন্দা ভারতের

    আফগানিস্তানে এয়ারস্ট্রাইক, পাকিস্তানের নিন্দা ভারতের

    0
    35
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আফগানিস্তানের পকতিকার বরমল জেলায় এক মাদ্রাসায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাবুল।
    এই অবস্থায় আফগানিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সঙ্গে পাকিস্তানের তীব্র নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স বার্তায় পাকিস্তানের এই পদক্ষেপের সমালোচনা করেছেন।
    এক্স হ্যান্ডলে রণধীর জয়সওয়াল লিখেছেন, পবিত্র রমজান মাসে আফগান-ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। এই হামলার ফলে মহিলা ও শিশু-সহ বহু প্রাণহানি হয়েছে। এই ঘটনায় গভীর ভাবে শোকাহত ভারত। অন্যদিকে, পাকিস্তানের দাবি, এই হামলার মূল লক্ষ্য ছিল সীমান্ত সংলগ্ন জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। আর সেটাই করা হয়েছে।