জঙ্গি সন্দেহে ধৃত মালদার উমর ফারুক 

0
109
ছবি সৌজন্যে : নিজস্ব
জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অশিনটোলা গ্রামের বাসিন্দা উমর ফারুক। দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করতে বলে পরিবারের দাবি।
ঈদ-এ বাড়ি আসার কথা ছিল। গত রবিবার স্ত্রীর সাথে কথা হয়েছিল। উমর ফারুকের বাবা আক্তার হোসেনও একসময় ভিন রাজ্যে কাজ করত। পরিবারের বক্তব্য, তার স্বভাব আচরণ খুব ভাল ছিল। ফাঁসানো হয়েছে পরিবারের সদস্যকে। মাসে পরিবারের খরচ হিসাবে কখনো পাঁচ হাজার কখনো ১০ হাজার পাঠাত উমর। জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ফোন মারফত তারা জানতে পারে।
এই খবর জানতে পেরে সকাল থেকে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা।এদিকে জঙ্গি সন্দেহে উমর ফারুক গ্রেফতার হওয়ায় গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।