গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Burdwan চপ ভেজে প্রতিবাদ বিজেপির, কটাক্ষ তৃণমূলের

    চপ ভেজে প্রতিবাদ বিজেপির, কটাক্ষ তৃণমূলের

    0
    341
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভাতা নয়, শিল্প চাই স্লোগান তুলে চপ ভেজে অভিনব প্রতিবাদ দেখিয়েছে বিজেপি যুব মোর্চা। দুর্গাপুরে যুব সাথী প্রকল্পের পাল্টা এমনই ছবি ধরা পড়েছে।
    কাজ নেই তাই চপ ভাজছে, বিজেপির এই কর্মসূচিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপি যুব মোর্চার বক্তব্য, দুর্গাপুর একসময় ছিল শিল্পনগরী কিন্তু আজ নতুন বিনিয়োগ নেই, কর্মসংস্থানের সুযোগ নেই। ফলে যুবসমাজের একাংশ বাধ্য হচ্ছে ক্ষুদ্র ব্যবসা কিংবা অস্থায়ী আয়ের উপর নির্ভর করতে। সেই বাস্তবতার প্রতীক হিসেবেই চপ ভেজে প্রতিবাদ জানানো হয়। জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, রাজ্যে বড় শিল্প আসছে না, কর্মসংস্থান নেই। সরকার ভাতা দিয়ে সমস্যার সাময়িক সমাধান দেখাতে চাইছে।
    পাল্টা, রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার কটাক্ষ করে বলেছেন, কাজ নেই সেজন্য ওঁরা চপ ভাজছে। এই নিয়ে তাঁর বলার কিছু নেই।