ফের বিকাশ ভবন অভিযানে পার্শ্ব শিক্ষকরা 

0
74
ছবি সৌজন্যে : নিজস্ব

এক সপ্তাহের ব্যবধানে ফের বিকাশ ভবন অভিযানে পার্শ্ব শিক্ষকরা। পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে সোমবার বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে পড়ে বিকাশ ভবন চত্বরে।

যদিও মিছিল বিকাশ ভবনের দিকে এগোতে চাকরিপ্রার্থীদের বাঁধা দেয় পুলিশ। এরপরই রাস্তায় বসে স্লোগান-শাউটিং করতে থাকেন তাঁরা। তাঁদের দাবি, শিক্ষামন্ত্রীরই সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত রাস্তা তাঁরা ছাড়বেন না। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পার্সোনাল সেক্রেটারি জানিয়েছেন, আগামী দু’দিন তিনি কারওর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। যারফলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পার্শ্ব শিক্ষকরা।

পাশাপাশি রমজান মাস চলাকালীন আন্দোলনের মধ্যে বিকাশ ভবনের সামনের রাস্তায় বসেই ইফতার সেরেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের পার্শ্ব শিক্ষকরা।