কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর

0
146
ছবি সৌজন্যে : নিজস্ব
আবারও সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু হয়েছে মৎস্যজীবীর। জানা গিয়েছে সুন্দরবনের নদীখাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন ঝড়খালির বাসিন্দা বছর ৪৫-র গোপাল ঢালি।
তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন মৎস্যজীবী। সুন্দরবনের দেউলভারানী জঙ্গল সংলগ্ন নদীখাড়িতে কাঁকড়া ধরার সময় আচমকাই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে গোপালের ওপর। অন্যদের সামনে থেকেই টানতে টানতে জঙ্গলে নিয়ে যায়। দুই মৎস্যজীবীও বাঘের পিছু নেয়। তখন তাদের ওপর আক্রমণ করার চেষ্টা করলে নৌকায় ফিরে আসে দুই মৎস্যজীবী। পরের দিন বাঘের পায়ের ছাপ অনুসরণ করে গোপালের দেহ উদ্ধার করেন তাঁর সঙ্গীরা। কোনওমতে সেখান থেকে দেহ উদ্ধার করে সোমবার রাতে ঝড়খালির গ্রামে পৌঁছয় তাঁরা।
গোপালের দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার।