গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International মস্কোয় আত্মঘাতী বিস্ফোরণে মৃত ১ পুলিশ 

    মস্কোয় আত্মঘাতী বিস্ফোরণে মৃত ১ পুলিশ 

    0
    34
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    রাশিয়ার রাজধানী মস্কোয় আত্মঘাতী বিস্ফোরণ! মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে দু’জনকে।
    ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আততায়ীর। মঙ্গলবার ভোরের এই ঘটনায় তদন্ত শুরু করেছে রুশ গোয়েন্দা সংস্থাগুলি। মঙ্গলবার ভোরে মস্কোর শহরতলি এলাকার সাভিলভস্কি রেলস্টেশনের কাছে দাঁড়়িয়েছিল ট্রাফিক পুলিশের একটি গাড়ি।
    ওই গাড়ির সামনে বিস্ফোরণ ঘটান আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত্যু হয় এক পুলিশ আধিকারিকেরও। আহত হন দু’জন। এই ঘটনায় পুলিশের কাছে সবিস্তার রিপোর্ট চেয়েছে রাশিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক। রাশিয়ার তদন্ত কমিটি এখনও পর্যন্ত আততায়ীর নাম-পরিচয় প্রকাশ্যে আনেনি। বিস্ফোরণের নেপথ্যে কী কারণ ছিল, তা-ও এখনও স্পষ্ট নয়।