গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata সরশুনার রাস্তায় বোমা, দুই কোর্টে বোমাতঙ্ক

    সরশুনার রাস্তায় বোমা, দুই কোর্টে বোমাতঙ্ক

    0
    69
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভোটের আগে এবার কলকাতায় বোমা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। সরশুনার ১২৭ নম্বর ওয়ার্ডে রাস্তার মধ্যে পড়েছিল বোমা।
    স্থানীয়দের দাবি মানিক ও গিরি নামে দুই ব্যক্তি এলাকায় দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত। তারাই বোমা ফেলেছে বলে অভিযোগ স্থানীয়দের। অশান্তি সৃষ্টি করার চেষ্টার জন্য এমন কাজ করেছে বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে সরশুনা থানার পুলিশ বমস্কোয়াডকে সঙ্গে নিয়ে বোমাগুলো উদ্ধার করেছে। এদিকে আসানসোল আদালতে বোমাতঙ্কের ঘটনায় শোরগোল পড়েছে। মঙ্গলবার সকালে জেলা জজের কাছে আদালতে বোমা রাখা আছে বলে হুমকি মেল আসে। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় আদালত চত্বর। এরপর পুলিশ স্লিপার ডগ দিয়ে তল্লাশি চালায়। যদিও কোনও বোমা উদ্ধার হয়নি।
    অন্যদিকে বহরমপুর জেলা জজ কোর্টেও বোমা রাখা আছে বলে হুমকি মেল আসে। সেখানেও আদালত খালি করে স্লিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়।