
ইতিহাস গড়ে প্রথমবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হয়েছেন সমকামী রব জেটেন। ডাচ মুলুকের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী তিনি। ৩৮ বছর বয়সি সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদীও।
এক্স হ্যান্ডেলে লিখেছেন, আগামী দিন রবের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি। ডাচ মুলুকে তৈরি হয়েছে সংখ্যালঘু’দের সরকার। নির্বাচনের ফল ঘোষণার পর ১১৭ দিন ধরে দর কষাকষির পর তিনটি দল মিলে সরকার গঠন করেছে।
ডাচ সংসদের নিম্নকক্ষে ১৫০টি আসন। তার মধ্যে ৬৬টি আসন রয়েছে রবের দল ডেমোক্র্যাটস ৬৬-এর দখলে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দীর্ঘদিন ধরে ক্রিশ্চান ডেমোক্র্যাট এবং পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে রবের দল। দীর্ঘ জটিলতার পর সোমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রব।







