গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National এসআইআর-এ গ্রহণযোগ্য আধার-অ্যাডমিট

    এসআইআর-এ গ্রহণযোগ্য আধার-অ্যাডমিট

    0
    52
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে উঠেছে পশ্চিমবঙ্গের আধার-জালিয়াতির অভিযোগ প্রসঙ্গও। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে মান্যতা পাবে।
    ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কাট অফ ডেট অনুযায়ী ডকুমেন্টস গৃহীত হবে। দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসারকে তথ্য এবং ডকুমেন্টস এর গ্রহণযোগ্যতা সম্পর্কে বোঝানোর দায়িত্ব থাকবে ইআরও এবং এইআরও-র। এক্ষেত্রে বিচারপতি জয়মাল্য বাগচির একটি তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ,  কোনও ভোটার নাম তালিকাভুক্ত করতে এগিয়ে এলেন, তা চিন্তার বিষয় নয়।
    চিন্তার বিষয় প্রক্রিয়ার স্বচ্ছতা। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেছেন, সীমান্ত সংলগ্ন জেলায় সবথেকে বেশি আধার কার্ড তৈরি হচ্ছে। আধার কার্ড ফেক কিনা তা খতিয়ে দেখার কথা নির্দেশ দেওয়া হোক। প্রধান বিচারপতি বলেন, এ নিয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন। এখন এ বিষয়ে নির্ধারণ করার সঠিক সময় নয়।