গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National বন্ধুকে হেনস্থা! বাধায় মার খেয়ে মৃত নাবালক

    বন্ধুকে হেনস্থা! বাধায় মার খেয়ে মৃত নাবালক

    0
    61
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    কর্নাটকের শিবমোগায় এক সরকারি স্কুলের সামনে পরিচিতের হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
    পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্র বয়স ছিল মাত্র ১৬ বছর। ঘটনার দিন স্পেশ্যাল ক্লাস শেষ করে স্কুল থেকে বেরোচ্ছিল সে। সেই সময় দেখে, স্কুলের সামনেই স্থানীয় কয়েকজন কিশোরের মধ্যে বাগ্‌বিতণ্ডা হচ্ছে এবং ক্রমশ তা হাতাহাতিতে গড়াচ্ছে। তাঁদের মধ্যে একজনকে সে চিনত বলে জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে সে এগিয়ে গিয়ে দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বদলে উল্টে আক্রমণের মুখে পড়ে ওই ছাত্রই।
    তদন্তকারীদের দাবি, কয়েকজন মিলে তাকে ঘিরে ফেলে এবং এলোপাথাড়ি মারধর শুরু করে। বুক-সহ শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাত লাগে নাবালকের। ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে দু’জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।