গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National যুব কংগ্রেস সভাপতি গ্রেফতার স্বৈরাচারিতা : রাহুল

    যুব কংগ্রেস সভাপতি গ্রেফতার স্বৈরাচারিতা : রাহুল

    0
    43
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির এআই সামিটে শান্তিপূর্ণ বিক্ষোভের পরে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিবকে গ্রেফতারি স্বৈরাচারিতা। এক্স পোস্টে এক ভিডিও বার্তায় এমনই মন্তব্য করেছেন রাহুল গান্ধী।
    তিনি লিখেছেন এটি স্বৈরাচারী প্রবণতা এবং কাপুরুষতার প্রতিফলন। লোকসভার বিরোধী দলনেতা বলেছেন, তিনি যুব কংগ্রেসের সদস্যদের জন্য গর্বিত, যাদের তিনি আপোষহীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় স্বার্থে আওয়াজ তোলার জন্য নির্ভীক বলে অভিহিত করেছেন।
    এক্স-তে হিন্দিতে লেখা একটি পোস্টে রাহুল গান্ধী বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ কংগ্রেসের ঐতিহাসিক ঐতিহ্য। তিনি দাবি করেছেন, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি কৃষক ও টেক্সটাইল শিল্পের ক্ষতি করবে এবং ভারতের তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে।