
দেশকে লজ্জিত করছেন রাহুল গান্ধী। আর দেশকে লজ্জিত করতে গিয়ে তিনি নিজেই বারবার লজ্জিত হচ্ছেন। এমনটাই আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া।
পাশাপাশি তিনি আরও বলেন, ভগৎ সিং , জাতির জনক মহাত্মা গান্ধী কোনোদিন স্বপ্নেও ভাবেননি কি একদিন এমন আসবে যেদিন ‘ভস্মাসুর’ রাহুল গান্ধীর তুলনা তাদের সঙ্গে করা হবে।
উল্লেখ্য, নয়া দিল্লির এআই সামিটে শার্ট খুলে বিক্ষোভকাণ্ডে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিবকে। নয়া দিল্লিতে চলা এআই সামিটে যুব কংগ্রেস কর্মী-সমর্থকদের শার্ট খুলে বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যেই উদয়ভানু সহ মোট আট জন যুব কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।






