
এবার সাদার্ন অ্যাভিনিউর আবাসনে আনন্দ আবাসনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে ওই আবাসনের ৮ তলায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মহুর্তে খালি করে দেওয়া হয় আবাসন। আতঙ্কে আবাসনের বাসিন্দারা নিচে নেমে আসেন। বন্ধ করে দেওয়া হয় ইলেকট্রিক সাপ্লাই। খবর পেয়ে দমকলের ৪ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশের আবাসনে থাকেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। আগুন লাগার ঘটনায় তিনিও আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে সেখানে পৌঁছন বিধায়ক দেবাশিস কুমার, স্থানীয় কাউন্সিলর। আবাসিক অন্য বাসিন্দাদের দাবি প্রদীপ থেকে আগুন লেগে থাকতে পারে। তবে শর্ট সার্কিট থেকে আগুন কিনা খতিয়ে দেখছে পুলিশ।
সোমবারই রুবি সংলগ্ন আবাসন আরবানার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর কয়েকদিন আগে শিবরাত্রির দিন টালিগঞ্জে এক অভিজাত আবাসনে আগুন লাগার ঘটনা ঘটে।






