গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপে নিজের রেকর্ড ভাঙলেন হেটমায়ার

    বিশ্বকাপে নিজের রেকর্ড ভাঙলেন হেটমায়ার

    0
    57
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    জিম্বাবুয়ের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৯ বলে ফিফটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের গড়া দ্রুততম অর্ধশতকের রেকর্ড ভেঙেছেন শিমরন হেটমায়ার।মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ সুপার এইটের ম্যাচে তৃতীয় ওভারে ক্রিজে আসেন হেটমায়ার।

    প্রথম বলেই রিচার্ড নগারাভাকে চার মেরে রানের খাতা খোলেন। পরের ওভারে ব্লেসিং মুজারাবানিকে বাউন্ডারি হাঁকানোর পরই জীবন পান, লং লেগে তার সহজ ক্যাচ ফেলে দেন টাশিঙ্গা মুসাকিওয়া।সুযোগ কাজে লাগিয়ে এরপর আর পেছনে তাকাননি হেটমায়ার। নগারাভাকে টানা দুই চার মারার পর স্পিনারদের ওপর চড়াও হন।গ্রায়াম ক্রেমার-কে টানা দুই ছক্কায় উড়িয়ে দেন।অষ্টম ওভারে সিকান্দার রাজা-র এক ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে পৌঁছে যান ফিফটিতে। ১৯ বলের এই ইনিংসে ছিল পাঁচ ছক্কা ও চার চার।চলতি আসরেই স্কটল্যান্ডের বিপক্ষে ২২ বলে ফিফটি করে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন হেটমায়ার। এবার সেই রেকর্ড নিজেই ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করলেন।

    এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৫ বলের কমে ফিফটি ছিল কেবল ক্রিস গেইল-এর,২০০৯ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বলে। আর সব দল মিলিয়ে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড এখনো যুবরাজ সিং-এর দখলে,২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে অর্ধশতক করেছিলেন তিনি।