
মাঝমাঠের সময়ের সেরা ফুটবলারদের একজন রদ্রিকে ধরে রাখতে মরিয়া ম্যানচেস্টার সিটি। তবে আগামী গ্রীষ্মের দলবদলে বদলে যেতে পারে তার ঠিকানা।
২০২৪ সালের ব্যালন দ’র জয়ীকে দলে পেতে নাকি মাঠে নামতে যাচ্ছে তার স্বদেশের দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সিটি অবশ্য রদ্রির জন্য কোনো প্রস্তাব শুনতেই রাজি নয়।প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সিটির ২-১ গোলে জয়ের ম্যাচের আগে পেপ গার্দিওলার কাছে জানতে চাওয়া হয়,রদ্রি ভবিষ্যতে কি সিটিতে থাকবেন? উত্তরে আগের চাওয়ার কথাই জানান ম্যানচেস্টার সিটি কোচ।গার্দিওলা জানিয়েছেন,আমি খুব করে সেটাই চাই।রদ্রি তো রদ্রিই।বয়স যত বাড়ছে, সে ততই আরও জ্ঞানী হচ্ছে এবং খেলাটি আরও ভালো বুঝতে পারছে। তবে প্রশ্নটা বারবার সামনে আসছে, কোচ গার্দিওলা কি পারবেন রদ্রিকে সিটিতে ধরে রাখতে? আবার আরেকটি প্রশ্নও উঁকি দিচ্ছে-গুয়ার্দিলা নিজে থাকবেন তো সিটিতে?রদ্রিতে সবসময়ই গুণমুগ্ধ গুয়ার্দিওলা। আগামী বছরের গ্রীষ্মে দুজনেরই সিটিতে চুক্তির মেয়াদ শেষ হবে।
বিভিন্ন সময়েই গুয়ার্দিওলার সিটির ছাড়ার নানা খবর শোনা গেছে। শেষ পর্যন্ত সত্যিই যদি দারুণ সফল এ্ই কোচ চলে যান অন্যত্র, তাহলে কি রদ্রি থাকবেন তখন এই ক্লাবে?







