গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata এসআইআর বৈঠকে পন্থ কেন, গ্রেফতারের দাবি সুকান্তর

    এসআইআর বৈঠকে পন্থ কেন, গ্রেফতারের দাবি সুকান্তর

    0
    50
    ছবি সৌজন্যে :ফেসবুক

    কলকাতা হাইকোর্টে এসআইআর বৈঠকে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থ-র উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে গ্রেফতারির দাবি করেছেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বৈঠকে যোগ দিয়েছিলেন মনোজ পন্থ।

    সুকান্ত মজুমদারের আরও বক্তব্য হাইকোর্টের বৈঠকে কারা উপস্থিত থাকতে পারবেন তা নিয়ে সপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল। তারপরেও মনোজ পন্থ কিভাবে ওই বৈঠকে যোগ দিলেন প্রশ্ন তুলেছেন সকান্ত মজুমদার। তার কথায় মনোজ পন্থ তো সরকারের কেউ নন। ফলে তাঁর উপস্থিতি বেআইনি। শীর্ষ আদালতের কাছে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন সুকান্ত মজুমদার।

    যদিও নবান্ন-র তরফে বলা হয়েছে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর অনুমোদনেই মনোজ পন্থ বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন, সেই পদমর্যাদার ভিত্তিতেই বৈঠকে যোগ দিয়েছেন।