
সবে মাত্র এসআইআর প্রক্রিয়ার দায়িত্ব নিয়েছেন বিচারপতিরা। এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি। এরইমধ্যে মঙ্গলবার সন্ধেয় আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের সদর দফতরে চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বৈঠক সেরেছেন নওশাদ সিদ্দিকি।
জোট নিয়ে আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন আইএসএফ বিধায়ক। তাঁর কথায় এবারের লড়াই হবে রাজ্যের মূল সমস্যাগুলো নিয়ে। রাজ্যের ২৫ হাজার প্রাথমিক স্কুল বন্ধের মখে। সরকারি হাসপাতালে গরিব মানুষ পরিষেবা পাচ্ছেন না। মানুষের শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থানের দাবিকে সামনে রেখেই তৃণমল ও বিজেপির বিরুদ্ধে বামফ্রন্টের সঙ্গে একজোট হচ্ছেন বলে জানিয়েছেন নওশাদ সিদ্দিকি।
কেবল বাম আইএসএফ নয়, সমমনস্ক সামাজিক সংগঠনগুলোকেও এই বৃহত্তর ছাতার তলায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নওশাদ।





