
অশ্লীল কনটেন্ট প্রদর্শনের জন্য একাধিক ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক।
মন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি বলা হয়েছে, মোট পাঁচটি ওটিটি প্ল্যাটফর্ম নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তালিকায় রয়েছে, মুড এক্স ভিআইপি, কোয়েল প্লেপ্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগুনু। ফলে, দেশে কোনও ইন্টারনেট ব্যবহারকারী আর এই পাঁচটি ওটিটি মাধ্যম ব্যবহার করতে পারবেন না। সূত্রের খবর, মন্ত্রকের তরফে একাধিক বার সংশ্লিষ্ট ওটিটি মাধ্যম কর্তাদের অশ্লীল বিষয়বস্তু প্রদর্শন প্রসঙ্গে সতর্ক করা হয়েছিল। কিন্তু তার পরেও তা বন্ধ না হওয়ায় অবশেষে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালের তথ্য ও প্রযুক্তি আইনে যে কোড অফ এথিক্সের কথা বলা হয়, তা অক্ষরে অক্ষরে মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
শিশুরা যাতে কোনও ভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত কনটেন্ট দেখতে না পায়, সে জন্য অ্যাক্সেস কন্ট্রোল ফর এ রেটেড কনটেন্ট নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। ওটিটি প্ল্যাটফর্মের বিধি মেনে চলার উপরেও নজর দিতে বলা হয়েছে।
