
ভুবনেশ্বরে ওড়িশা ভিজিল্যান্সের অভিযানের ঘটনায় উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকা। কটক সার্কেলের ডেপুটি ডিরেক্টর অফ মাইনস্-এর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে চার কোটি টাকা।
কোল-ভেন্ডারের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। ঘুষ নেওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে আটক কটক সার্কেলের ডেপুটি ডিরেক্টর অফ মাইনস্, দেবব্রত মোহান্তি। এরপরই বুধবার দেবব্রত মোহান্তির ফ্ল্যাট, অফিস ও তাঁর বাবার ফ্ল্যাটে তল্লাশি চালায় ওড়িশা ভিজিল্যান্স।
তাঁর ফ্ল্যাটে ট্রলি ব্যাগ ও আলমারি থেকে চার কোটি টাকারও বেশি উদ্ধার। উদ্ধার হয়েছে ১৩০ গ্রাম সোনাও।







