গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূল বিধায়কের গ্রেফতারের দাবি সুকান্তর, পাল্টা অরূপ

    তৃণমূল বিধায়কের গ্রেফতারের দাবি সুকান্তর, পাল্টা অরূপ

    0
    52
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    হাওড়ার পিলখানায় খুনের ঘটনায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরির গ্রেফতারের দাবি তুলেছেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি যে বিধায়ক দুষ্কৃতী নিয়ে ঘোরেন।

    বাইকে করে এসে গুলি চালায় সেই বিধায়ককেই তো আগে গ্রেফতার করা উচিত। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আরও বলেছেন বিধায়কের সঙ্গে ঘুরলে গুলি চালাক বা ধর্ষণ করুক, পুলিশ দেখতে পাবে না। সাধারণ মানুষ একটা লাঠি ধরলে পুলিশ গ্রেফতার করে। জবাবে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেছেন কোনও বিধায়ক বা সাংসদের সঙ্গে অনেকেই ছবি তোলেন। তারা সবাই যে তাঁর পরিচিত হবেন, তেমনটা নাও হতে পারে। তাঁর আরও দাবি হারুন খান তৃণমূল যুব সভাপতিও নয়।

    যে সময়কার বাইকের ছবি ভাইরাল হয়েছে, হতে পারে তখন হারুন কোনও অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। পরে অপরাধ করে থাকতে পারেন।