কেরল বদল হলে পশ্চিমবঙ্গের কেন না? প্রশ্ন ওমরের

0
96
ছবি সৌজন্যে : এক্স
কেরলের নাম বদলে হতে চলেছে কেরলম। সে রাজ্যের পিনারাই বিজয়ন সরকারের প্রস্তাবে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্মতি দিয়েছে।
তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর সরকার রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা করার প্রস্তাব দিলেও তা নিয়ে চুপ কেন্দ্র সরকার। বাংলার মুখ্যমন্ত্রীর এই অবস্থানে তাঁর পাশে দাঁড়ালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব যদি বিধানসভায় পাশ হয়ে থাকে, তা হলে এই বিষয়টি পর্যালোচনা করা উচিত কেন্দ্রের। ওমর বলেছেন, মমতা বন্দোপাধ্যায় দাবি করে থাকেন, তা হলে তা মেনে নেওয়া উচিত কেন্দ্রের।
যদি কেরলের নাম পরিবর্তন সম্ভব হয়, তাহলের পশ্চিমবঙ্গের নাম বদল কেন হবে না? ভবিষ্যতে যদি জম্মু-কাশ্মীরের বিধানসভায় এই ভাবে নাম বদলের প্রস্তাব পাশ হয়ে থাকে, তাহলে কেন্দ্রেরও উচিত সেটা দেখা।