গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National ইউটিউবারের দেহ উদ্ধার তেলেঙ্গানায়

    ইউটিউবারের দেহ উদ্ধার তেলেঙ্গানায়

    0
    39
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইউটিউবারের দেহ উদ্ধার হয়েছে তেলেঙ্গানায়। মৃত বোনু কোমালি। তেলেঙ্গানার হায়দারবাদে এক ভাড়াবাড়ি থেকে কোমালির দেহ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর।
    অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা কোমালি। হায়দরাবাদের একটি বেসরকারি কলেজে বিজ্ঞানে স্নাতকস্তরে পড়াশোনা করছিলেন। গত ১১ মাস ধরে হায়দরাবাদে একটি বাড়ি ভাড়া নিয়ে একাই থাকছিলেন কোমালি। পড়াশোনার পাশাপাশি নানা রকম ভ্লগিং করতেন তিনি।
    ইউটিউবে তাঁর নিজস্ব একটি চ্যানেলও রয়েছে। পুলিশ জানিয়েছে, কোমালির মা বি সত্য বরালক্ষ্মী কুয়েতে কর্মরত। সোমবার সকালে মাকে হোয়াট্‌সঅ্যাপে একটি মেসেজ পাঠান কোমালি। সেখানে তিনি লেখেন, মা, তোমাকে খুব ভালবাসি। ভাইয়ের খেয়াল রেখো। কোমালির মায়ের দাবি, এই মেসেজ পাওয়ার পরই তিনি কন্যাকে ফোন করেন। কিন্তু ফোন বন্ধ ছিল। এরপরই ভাড়া বাড়ির ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।