তৃণমূলে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না

0
244
ছবি সৌজন্যে : নিজস্ব
অ্যাথলিট স্বপ্না বর্মনকে দলে যোগদান করিয়ে ভোটের আগে আবারও চমক দিয়েছে তৃণমূল। তৃণমূল ভবনে দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন।
২০১৮-র এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন স্বপ্না বর্মন। তবে পরবর্তী সময়ে পীঠে ব্যথার কারণে অ্যাথলেটিক্সের ট্র্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁকে অর্জুন পুরস্কারেও সম্মানিত করা হয়েছে। সম্প্রতি শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে স্বপ্না বর্মনকে সংবর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই জল্পনা ছড়িয়েছিল। স্বপ্না বর্মন এখন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী।
তৃণমূলে যোগ দিয়ে স্বপ্না বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। কদিন আগে উত্তরবঙ্গ থেকে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দিয়েছেন।