গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কংগ্রেস দেশের ভাবমূর্তি নষ্ট করেছে : মোদী

    কংগ্রেস দেশের ভাবমূর্তি নষ্ট করেছে : মোদী

    0
    63
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের প্রাচীনতম দল এআই সম্মেলনে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে ৷ এতে তাদের মতাদর্শগত দেউলিয়াপনাই স্পষ্ট হয়েছে। কংগ্রেসকে একহাত নিয়ে এমনই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তিনি বলেছেন, বারবার ব্যর্থতার ফলে যে অবসাদ জন্ম নেয় সেখান থেকেই দেশের ভাবমূর্তি নষ্ট করার এমন মনোভাব জন্ম নেয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর খোঁচা, নিজেদের ভুল থেকে বাঁচতে মহাত্মা গান্ধীর নামের আড়ালে আশ্রয় নেয় কংগ্রেস।
    আবার যখন সবকিছু ঠিকঠাক হয়, তখন সমস্ত কৃতিত্ব একটি পরিবারের জন্যই সংরক্ষিত রাখা হয়। দিল্লির ভারতমণ্ডপমে এআই সম্মেলন চলাকালীন ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন কয়েকজন। টি-শার্ট খুলে নগ্ন গায়েই বিক্ষোভ চলে। পরে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে।