গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Nadia জেলায় জেলায় বাহিনীর রুটমার্চ, আইপিএসদের বাড়তি নজরও

    জেলায় জেলায় বাহিনীর রুটমার্চ, আইপিএসদের বাড়তি নজরও

    0
    361
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শনিবার সকাল থেকেই রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। নদিয়ার তাহেরপুরের বীরনগর বড়বাজার এলাকায় রুটমার্চ করেছে বাহিনী। শুক্রবার থেকেই রাজ্যে আসতে শুরু করেছে বাহিনী। স্বরূপনগর, বসিরহাটেও টহল দিয়েছে কেন্দ্রীয় বাহিনী।

    এছাড়াও বাগদার আসারু এবং বনগাঁ শহরে বাহিনীকে রুটমার্চ করতে দেখা গিয়েছে। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিতের দিনেই কোনওরকম গন্ডগোল এড়াতে রাজ্যের ৪ জেলায় ৪ সিনিয়র অফিসার দায়িত্বে থাকছেন। মালদা, কোচবিহার, কৃষ্ণনগর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলায় ৪ সিনিয়র অফিসারের ওপর নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

    মালদার দায়িত্বে আইপিএস অজয় নন্দ, কৃষ্ণনগর তথা নদিয়া পুলিশ জেলায় গৌরব শর্মা, মুর্শিদাবাদ পুলিশ জেলার দায়িত্বে রশিদ মুনির খান এবং কোচবিহার পুলিশ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল কুমার যাদবকে।