গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ইরানে হামলা : ট্রাম্প-নেতানিয়াহুকে সতর্কতা রাশিয়ার 

    ইরানে হামলা : ট্রাম্প-নেতানিয়াহুকে সতর্কতা রাশিয়ার 

    0
    42
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইরানের বিরুদ্ধে হামলা থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে রাশিয়া। আমেরিকা এবং ইজরায়েলের উদ্দেশে তারা জানিয়েছে, অবিলম্বে ইরানে হামলা বন্ধ করা হোক।
    তেহরানের বিরুদ্ধে এই সামরিক পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেই মনে করছে মস্কো। এর ফলে পশ্চিম এশিয়ায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে তারা। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি নিয়ে আমেরিকা ধারাবাহিক ভাবে চাপ দিয়ে যাচ্ছিল ইরানকে।
    কয়েক দফা বৈঠকও হয়েছে দু’দেশের। এরই মধ্যে শনিবার ইজরায়েল এবং আমেরিকার বাহিনী হামলা চালায় ইরানে। তারা যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই হামলা চালিয়েছে পেন্টাগন — এমনই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন সেনার ওই হামলার পর পরই গোটা পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলের বিভিন্ন দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। সেই ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা শুরু করে ইরানও।