গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Hooghly ডানকুনির সেই কাউন্সিলরের নাম উঠল লিস্টে, বাদ নৈহাটির

    ডানকুনির সেই কাউন্সিলরের নাম উঠল লিস্টে, বাদ নৈহাটির

    0
    419
    ছবি সৌজন্যে : নিজস্ব

    চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন নৈহাটির তৃণমূল কাউন্সিলর অন্যদিকে নাম বাদে নিজেকে দাহ করতে যাওয়া ডানকুনির সেই কাউন্সিলরের নাম উঠেছে চূড়ান্ত তালিকায়। শনিবার চূড়ান্ত তালিকায় নৈহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলরের নাম বাদ যেতেই আক্রমণে নেমেছে তৃণমূল।

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে নৈহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার এবং তাঁর মা আবতি সরকারের নাম ভোটার তালিকায় ডিলিট চিহ্নিত করেছে কমিশন। বিজেপির বেঁধে দেওয়া কোটির গণ্ডি পার করতে কি একের পর এক ভোটারের নাম এভাবে বাদ দেবে কমিশন, নাকি বিএলওদের ঘাড়ে দোষ চাপিয়ে হাত ধুয়ে ফেলবে। প্রশ্ন তুলেছে তৃণমূল। এদিকে নিজেকে মৃত বলে দলবল নিয়ে শ্মশানে দাহ করতে যাওয়া সেই হুগলির ডানকুনির সেই তৃণমূল কাউন্সিলরের নাম উঠেছে ভোটার তালিকায়।

    এসআইআর-র খসড়া তালিকায় নাম বাদ পড়েছিল ডানকুনির পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে-র। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপর নিজের শ্রাদ্ধের আয়োজনও করেছিলেন।