
ইতিহাসের সবচেয়ে খারাপ লোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, বেঞ্জামিনের দাবি, তেহরান-সহ ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালানোর পরে আয়াতুল্লাহ আলি খামেনি এলাকা ধ্বংস হয়েছে।
ইজরায়েলের একাধিক সংবাদমাধ্যমের আরও দাবি, প্রমাণ হিসাবে আয়াতুল্লাহ আলি খামেনির মৃতদেহ দেখানো হয়েছে ট্রাম্প ও নেতানিয়াহুকে। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ইতিহাসের পাতার অন্যতম কুখ্যাত ব্যক্তি আয়াতুল্লাহ আলি খামেনি। তাঁর বাহিনীর হাতে যাঁদের অঙ্গহানি বা মৃত্যু হয়েছে তাঁদের প্রতি ন্যায়বিচার হল। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, যৌথ অভিযানে গোয়েন্দাদের তথ্য ও উন্নত ট্র্যাকিং ব্যবস্থা ব্যবহারের ফলেই সাফল্য এসেছে। যে সমস্ত ইরানের বাসিন্দা দেশের বাইরে আছেন তাঁদের দেশে ফেরার বার্তাও দেন ডোনাল্ড ট্রাম্প।
তাঁর দাবি, এখন ইরানের বিভিন্ন বাহিনী যুদ্ধবিরতি চাইছে। ইরানে আয়াতুল্লাহ আলি খামেনি বিরোধিতা করে যাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁদের সঙ্গে সে দেশের বাহিনীকে একত্রে কাজ করার বার্তা দিয়ে তিনি লেখেন, দেশকে উন্নীত করার কাজে মন দেওয়া হোক।




