গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International মৃত খামেনি, ইরানে কান্না, ছবি হাতে মহিলারা

    মৃত খামেনি, ইরানে কান্না, ছবি হাতে মহিলারা

    0
    49
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুসংবাদ নিশ্চিত হতেই তেহরানে শোকের আবহ। রাস্তায় নেমে পড়েছেন অনেকে। কান্নায় ভেঙে পড়েছেন মহিলারা। কয়েক জনকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি হাতে কাঁদতে দেখা গিয়েছে।
    ইরানের সরকারি সংবাদসংস্থা রবিবার সকালে জানিয়েছে, দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচারব্যবস্থার প্রধান এবং অভিভাবক কাউন্সিলের এক আইন বিশেষজ্ঞকে নিয়ে আপাতত একটি তিন সদস্যের কাউন্সিল তৈরি করা হচ্ছে। পরবর্তী শাসক নির্ধারিত না-হওয়া পর্যন্ত সাময়িক ভাবে এই কাউন্সিল দেশ চালাবে।
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এ বার ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা আগের চেয়ে অনেক সহজ হবে।