গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National নাগপুরে কারখানায় বিস্ফোরণে মৃত অন্তত ১৬

    নাগপুরে কারখানায় বিস্ফোরণে মৃত অন্তত ১৬

    0
    55
    ছবি সৌজন্যে : এক্স
    মহারাষ্ট্রের নাগপুরে একটি কারখানায় রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের, জখম হয়েছেন একাধিক। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
    ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, নাগপুরের কাটোল তেহসিলের ওই কারখানায় খনন ও অন্য শিল্পে ব্যবহারের জন্য বিস্ফোরক তৈরি হয়। রবিবার সকালে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে নাগপুরের কারখানাটি। ঘটনার সময় সেখানে অনেক শ্রমিক ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের পরে এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ শুরু করেছে। অন্যদিকে, নিহতদের আত্মীয়স্বজনদের বিশাল ভিড় দেখা যাচ্ছে এলাকায়।
    কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, প্রশিক্ষণ ছাড়াই এবং প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়েই শ্রমিকদের কাজে লাগানো হচ্ছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট হয়নি।