গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Darjeeling বিবেচনাধীন রিচা, তৃণমূলের জাকিরও

    বিবেচনাধীন রিচা, তৃণমূলের জাকিরও

    0
    1164
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষ। বিবেচনাধীনের তালিকায় রিচা ঘোষের দিদির নামও। শনিবার প্রকাশ হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা।

    ৭ কোটি ৪ লাখ ভোটারের নাম ভোটার লিস্টে রয়েছে। এদের মধ্যে ৬০ লাখেরও বেশি ভোটারের নাম বিবেচনাধীন। রবিবার জানা গিয়েছে সেই তালিকায় রয়েছেন বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার রিচা ঘোষের নাম। শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষ ও তার পরিবার। ২২ গজের লড়াইয়ে যিনি দেশের নাম উজ্জ্বল করেছেন, তার নাম বিবেচনাধীন থাকায় কমিশনের বিরুদ্ধে আক্রমণ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

    বিবেচনাধীনের তালিকায় রয়েছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নাম। শুনানিতে সব তথ্য দেওয়ার পরেও কেন নাম বিবেচনাধীন তালিকায় প্রশ্ন তুলেছেন জাকির হোসেন। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।