
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায়। এই পরিস্থিতিতে করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে।
এই ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। আমেরিকার কনস্যুলেটের বাইরে বিক্ষোভরত পাকিস্তানিরা তাণ্ডব শুরু করেন। লাঠি নিয়ে কনস্যুলেটের কাচ ভাঙার চেষ্টা করা হয়। আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় ভবনে। এই পরিস্থিতিতে কনস্যুলেটের নিরাপত্তার দায়িত্বে থাকা পাকিস্তানি পুলিশ গুলি চালায় বিক্ষোভকারীদের ওপর। জানা গিয়েছে, শতাধিক মানুষ করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে প্রতিবাদ দেখান। একটা সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর প্রতিবাদীদের একটা অংশ লাঠি নিয়ে চড়াও হয় কনস্যুলেট ভবনের ওপরে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এরপর বাধ্য হয়ে কনস্যুলেটের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা গুলি চালাতে বাধ্য হন। এদিকে ভারতের কাশ্মীর থেকে শুরু করে লেহ, লখনউতে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা রাস্তায় নেমেছেন আমেরিকা বিরোধী মিছিলে।








