গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International এক দিনে ১২০০-র বেশি বোমা ইরানে, পাল্টা হুঁশিয়ারিও 

    এক দিনে ১২০০-র বেশি বোমা ইরানে, পাল্টা হুঁশিয়ারিও 

    0
    68
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    এক দিনে ১ হাজার ২০০ টির বেশি বোমা পড়েছে ইরানে। অবশেষে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভির মৃত্যুর কথাও স্বীকার করে নিল তেহরান।
    মার্কিন ও ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। ইজরায়েলের বায়ুসেনা রবিবার সকালে একটি বিবৃতিতে ইরানে হামলার ব্যাখ্যা করেছে। সেখানে বলা হয়েছে, শুধু শনিবারই আমেরিকার সহায়তায় ইরানে ১ হাজার ২০০টির বেশি বোমা ফেলেছে তারা। এই হামলার নিশানায় ছিল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-সহ শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে ইজরায়েলের বোমা পড়েছে। হামলা হয়েছে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে। হরমোজগানে ১৪৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
    হামলার নিন্দা করে ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির হুঁশিয়ারি, এত মৃত্যু বৃথা যাবে না। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে।