গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, কাতারের নিন্দা

    হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, কাতারের নিন্দা

    0
    42
    ছবি সৌজন্যে : এক্স
    হরমুজ প্রণালীতে ওমানের সমুদ্রসীমার ভেতরে থাকা স্কাইলাইট নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, পালাউ-পতাকাবাহী তেল ট্যাঙ্কার স্কাইলাইট ওমানের মুসান্দাম থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে আক্রমণ করা হয়েছে।
    কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে এ হামলায় চারজন আহত হয়েছেন। এছাড়া, জাহাজে থাকা ২০ জনের পুরো ক্রুর সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ওমানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দুটি ড্রোন দুকম বন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
    এ হামলায় একজন বিদেশী কর্মী আহত হয়েছেন। এদিকে, ওমানের বন্দর ও তেল ট্যাঙ্কারের ইরানি হামলার নিন্দা জানিয়েছে কাতার।