গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইরানের নতুন ‘সুপ্রিম লিডার’ আয়াতুল্লাহ আরাফি

    ইরানের নতুন ‘সুপ্রিম লিডার’ আয়াতুল্লাহ আরাফি

    0
    67
    ছবি সৌজন্যে : এক্স
    আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরাধিকারী কে হবেন, সকাল থেকেই এই প্রশ্ন ঘুরে ফিরে উঠে আসছে। সেই আবহেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইরান।
    পাকাপাকি ভাবে আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরাধিকারী নিযুক্ত করার আগে, দেশের অন্তর্বর্তী সর্বোচ্চ শাসকের দায়িত্ব দেওয়া হল আয়াতুল্লাহ আরাফিকে। আয়াতুল্লাহ আরাফির পুরো নাম আয়াতুল্লাহ আলিরেজা আরাফি। ইরানে যে সেমিনারি সিস্টেম রয়েছে, তার অন্যতম শীর্ষস্থানীয় ধর্মগুরু তিনি।
    গার্ডিয়ান কাউন্সিল এবং অ্যাসেম্বলি অফ এক্সপার্টস-এর সদস্যও। তাঁকে আয়াতুল্লাহ আলি খামেনির জায়গায় বসানোর অর্থ, ধর্মগুরুদের কর্তৃত্ব বজায় রাখা ইঙ্গিত বলেও মনে করছেন কূটনীতিকরা।