গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Malda বাংলাদেশি বিতর্কে পদচ্যুত সেই লাভলির নাম লিস্টে

    বাংলাদেশি বিতর্কে পদচ্যুত সেই লাভলির নাম লিস্টে

    0
    94
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশি বিতর্কে পদচ্যুত করেছিল তৃণমূল। চূড়ান্ত তালিকায় মালদার সেই পদচ্যুত তৃণমূল পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের নাম রয়েছে। অথচ বিভিন্ন জেলার একাধিক তৃণমূল বিধায়ক এবং মন্ত্রীদের নাম বিবেচনাধীন রয়েছে।

    মালদার হরিশচন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুন তৃণমূলের সদস্য। তাঁর নাগরিকত্ব নিয়ে একাধিকবার বিতর্ক হয়। লাভলি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকে বসবাস করছেন বলে অভিযোগ তোলে বিরোধীরা।

    শেষপর্যন্ত নাগরিকত্ব ইস্যুতে তৃণমূলের পদ হারান লাভলি। কলকাতা হাইকোর্টে মামলাও হয়। কিন্তু ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর লাভলির নাম বাদ যায়নি। চূড়ান্ত তালিকাতেও রয়েছে তাঁর নাম।