৬ মার্চ ধর্মতলায় ধর্নায় মুখ্যমন্ত্রী

0
59
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

এসআইআর-র চূড়ান্ত তালিকায় এখনও পর্যন্ত ৬৩ লাখ ভোটারের নাম বাদ যেতেই কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৬ মার্চ শুক্রবার দুপুর ২টো থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্না অবস্থানে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিক বৈঠক থেকে কর্মসূচির কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তৃণমূলের দাবি এসআইআর-র নামে প্রশাসনিক গাফিলতির ও উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

বিশেষ করে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক ও প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রয়োজনে আরও বড় আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন।