
সব মিলিয়ে প্রায় সওয়া কোটি মানুষের নাম শেষ পর্যন্ত বাদ যেতে পারে, এই অভিযোগ তুলে কমিশন ও বিজেপিকে নিশানা করেছে নাগরিক সংগঠন দেশ বাঁচাও গণমঞ্চ। মঞ্চের তরফে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, এসআইআর-প্রক্রিয়ায় ১ কোটি ৩৬ লক্ষ নাম বাদ যাবে।
সংখ্যাটা বাস্তবে তার কাছাকাছিই যেতে পারে বলে আশঙ্কা। তা হলে এটা কি কেন্দ্র ও কমিশনের চক্রান্ত নয়? গণমঞ্চের অভিযোগ, কোন ভিত্তিতে নাম বাদ দেওয়া হয়েছে, তার নির্দিষ্ট যুক্তি দেওয়া হয়নি। পাশাপাশি, নিজেকে নাগরিক হিসাবে প্রমাণ করার দায় কমিশন মানুষের উপরেই চাপিয়ে দিয়েছে বলেও অভিযোগ।
মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনার মতো বিভিন্ন জেলা, যেখানে তুলনামূলক ভাবে সংখ্যালঘুর সংখ্যা বেশি, সেই জেলাগুলিকে বিশেষ ভাবে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তানভীর।
