গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home North Dinajpur মধ্যপ্রাচ্যে যুদ্ধ, সৌদিতে আটকে উত্তরবঙ্গের শুভজিৎ 

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ, সৌদিতে আটকে উত্তরবঙ্গের শুভজিৎ 

    0
    464
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ইজরায়েল ও ইরানের সংঘাত ক্রমশ জটিল আকার নিচ্ছে। যুদ্ধের এই অস্থিরতার ছায়া এবার এসে পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক সাধারণ পরিবারের জীবনে।
    সৌদি আরবের জেদদা এলাকায় কর্মরত খড়্গপুরের বাসিন্দা শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা তথা স্থানীয় ওয়ার্ডের কো-অর্ডিনেটর কল্পিতা মজুমদারের জামাই শুভজিৎ আছেন সৌদি আরবে। প্রায় ১১ মাস আগে তিনি খড়্গপুর থেকে সৌদি আরবে পাড়ি দেন। দেশে ফেরার উদ্দেশে আগামী ২ মার্চ তাঁর বিমানের টিকিট কাটা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব থেকে ভারতে আসার এয়ার ইন্ডিয়া-র একাধিক ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। সৌদি প্রশাসনের পক্ষ থেকে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার শেষবারের মতো ফোনে যোগাযোগ হয়।
    এর পরে আর যোগাযোগ করা যায়নি। দুশ্চিন্তায় নাওয়া-খাওয়া ভুলেছেন পরিবারের সদস্যরা।