আগামী দিনে আরও মার্কিন সেনার প্রাণ যেতে পারে : ট্রাম্প 

0
52
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

যুদ্ধ শেষ হওয়ার আগে আগামী দিনে আরও মার্কিন সেনার প্রাণ যেতে পারে। এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়েতে ইরানের হামলায় ইতিমধ্যেই নিহত হয়েছেন তিন জন মার্কিন সেনা।

গুরুতর আহত পাঁচ। পাশাপাশি তিনি বলেছেন, ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলা চলতে পারে আরও চার থেকে পাঁচ সপ্তাহ। তাতেই মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য আগামী দিনে আরও মার্কিন সেনার প্রাণ যেতে পারে। কুয়েতে মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরানের হামলার পরেই দূতাবাস চত্বরে আগুন এবং ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছে। কুয়েত সিটির ৩২ কিলোমিটার পশ্চিমে অল-জাহরা শহরে আমেরিকার যুদ্ধবিমান এফ-১৫ ভেঙে পড়েছে। তবে ঠিক কী কারণে এই যুদ্ধবিমান ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়।

শেষ মুহূর্তে পাইলট নিরাপদে বেরিয়ে আস্তে সক্ষম হয়েছেন। অনুমান করা হচ্ছে, আমেরিকার ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে ‘সংঘাতের’ জেরেই ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। কুয়েতের দূতাবাসে হামলার পরেই সেদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করেছে হোয়াইট হাউস। আমেরিকার তরফে মার্কিন নাগরিকদের দূতাবাসে আসতে বারণ করা হয়েছে। বহুতল এবং জানলার কাছে না থাকারও পরামর্শ দেওয়া হয়েছে