হরমুজ প্রণালী বন্ধ করে জাহাজের নাবিকদের হুঙ্কার ইরান-র

0
84
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
হরমুজ প্রণালী হয়ে কেউ যাওয়ার চেষ্টা করলেই আগুন জ্বালিয়ে দেওয়া হবে জাহাজে। এ বার সব জাহাজের নাবিকদের এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ইরান।
আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথকে আগেই অবরুদ্ধ করে রেখেছে তেহরান। এ বার সরাসরি জাহাজের উপরে হামলার হুঁশিয়ারি দিয়ে রাখল তারা। গত শনিবার আমেরিকা এবং ইজরায়েল একসঙ্গে ইরানে হামলার পর থেকেই প্রত্যাঘাত শুরু করে দেয় ইরান। ওই উত্তেজনা ছড়ায় হরমুজ প্রণালীতেও। শনিবার থেকেই এই বাণিজ্যিক জলপথকে দৃশ্যত অবরুদ্ধ করে রাখে ইরান।
কিছু জাহাজে হামলার খবরও মিলেছে ইতিমধ্যে। এ বার তারা আরও স্পষ্ট ভাবে নিজেদের অবস্থান বুঝিয়ে দিল। ইরানের রেভোলিউশনারি গার্ডের কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। যদি কেউ এই জলপথ পার হওয়ার চেষ্টা করে, সেই জাহাজগুলিতে আগুন জ্বালিয়ে দেবে রেভোলি‌উশনারি গার্ড এবং ইরানের নৌসেনা।