গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata সরকারি গাড়ি নিয়ে ধাক্কা! পাটুলিতে গ্রেফতার ২

    সরকারি গাড়ি নিয়ে ধাক্কা! পাটুলিতে গ্রেফতার ২

    0
    46
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উইন্ডস্ক্রিনের একদিকে সাঁটানো সরকারি আধিকারিক লেখা স্টিকার। পাটুলিতে সেই গাড়ি নিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা এবং যার সূত্রে শুরু হয় বিতণ্ডা। অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
     স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকায় একটি গলিতে সাদা রঙের একটি গাড়ি আর একটি গাড়িতে ধাক্কা মারে। শুরু হয় দুই তরফের বিতণ্ডা। যে গাড়িটি ধাক্কা দেয়, তার চালক মত্ত অবস্থায় অভব্য আচরণ করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় পুলিশ। এর পর অভিযোগের ভিত্তিতে মোট দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
    পাশাপাশি গাড়িটিকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।