
ইরান-ইজরায়েলের যুদ্ধের আবহেই এবার জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে কোথায় হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জানা যায়নি ক্ষয়ক্ষতির কথাও।
বুধবার সকাল থেকেই বাহরিনে ঘন ঘন সাইরেন বাজছে। তবে কোথাও নতুন করে কোনও হামলা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এদিকে, ইজরায়েলের বিমানবাহিনী বোমা ফেলল লেবাননের এক হোটেলে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজধানী বেইরুটের উপকণ্ঠের এক হোটেলে বিমান হামলা চালানো হয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বুধবার সকালে তারা খারজ শহরে আছড়ে পড়ার আগেই একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। যারফলে সৌদি আরবে আমেরিকান দূতাবাসে ইরানি হামলার পর এ বা সে দেশ থেকে মার্কিন কর্তাদের সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমেরিকার বিদেশ দফতর জানিয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নন, এমন কর্তা এবং তাঁর পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। লেবাননের সীমান্তে এ বার সেনা পাঠাচ্ছে সিরিয়া। সংবাদসংস্থা সূত্রে খবর, হাজারের বেশি সেনা পাঠানো হচ্ছে।
