
রাশিয়া থেকে আরও পাঁচ ইউনিট এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুমোদন পেল ভারতীয় বিমানবাহিনী। জানা গিয়েছে, প্রতিরক্ষাসচিব রাজেশকুমার সিং-র নেতৃত্বে গঠিত বোর্ড ভারতীয় বিমানবাহিনীর প্রস্তাবে সায় দিয়েছে।
এবার বিষয়টি যাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন প্রতিরক্ষা ক্রয় বিষয়ক পরিষদের কাছে। সেখানে ছাড়পত্র পাওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে পাঠানো হবে। ২০১৮ সালে এস ৪০০-র মোট পাঁচটি ইউনিট ভারতে পাঠানোর বিষয়ে সম্মত হয়েছিল রাশিয়া।
এগুলির মধ্যে তিনটি অনেক আগেই ভারতে এসেছিল। চলতি বছরেই বাকি দুই ইউনিট রাশিয়া থেকে ভারতে চলে আসবে বলে মনে করছেন অনেকে।
