গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Murshidabad জনতা উন্নয়ন পার্টির আগে ‘আম’, হুমায়ুন এবার ওয়াই প্লাস

    জনতা উন্নয়ন পার্টির আগে ‘আম’, হুমায়ুন এবার ওয়াই প্লাস

    0
    265
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নাম বদলে গেল হুমায়ুন কবিরের দলের। জনতা উন্নয়ন পার্টি এবার আম জনতা উন্নয়ন পার্টি হিসেবে রেজিস্ট্রেশন দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার এই নামেই রেজিস্ট্রেশন হয়েছে বলে খবর।
    এবার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে হুমায়ুন কবিরকে। তারপরেই রাজনৈতিক দলের স্বীকৃতি দেবে কমিশন। আরও পরে প্রতীকের জন্য আবেদন করা যাবে। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন রাজনৈতিক দল তৈরি করেছিলেন হুমায়ুন কবির। ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় সভা করেন তিনি। সেখান থেকেই নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টির ঘোষণা দিয়েছিলেন হুমায়ুন কবির। কিন্তু জেইউপি নামে আরেকটি দল থাকায় নতুন নামকরণ করতে হল হুমায়ুনকে। এদিকে হুমায়ুন কবিরের জামাই রায়হান আলি এবং তাঁর বাবা শরিফুল ইসলাম তৃণমূলে যোগ দেবেন বলে খবর। মাদক মামলায় কয়েকবার জামাই এবং তাঁর বাবাকে পুলিশ ডেকে পাঠায়। বেশকিছু সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ ও ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ তুলেছেন হুমায়ুন কবির।
    এরইমধ্যে ভরতপুরের তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এখন থেকে হুমায়ুন কবির ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন।