গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Hooghly শ্রীরামপুরে ম্যানহোল পরিস্কারে নেমে মৃত্যু, অসুস্থ ২

    শ্রীরামপুরে ম্যানহোল পরিস্কারে নেমে মৃত্যু, অসুস্থ ২

    0
    86
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শ্রীরামপুরে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয়েছে ঠিকা শ্রমিকের। অসুস্থ হয়েছেন আরও ২ কর্মী।
    জানা গিয়েছে শ্রীরামপুরের রামসীতা লেনে কেএমডিএ-র জল প্রকল্পের কাজ চলছিল। সেখানে ম্যানহোলে নেমে পরিষ্কারের কাজ করছিলেন কয়েকজন ঠিকা শ্রমিক। ম্যানহোলে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বছর ৩৪-র শেখ মুস্তফা সহ আরও ২ ঠিকাকর্মী।
    দ্রুত তাঁদের উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শেখ মুস্তাফাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শেখ মুস্তাফা মহেশতলা এলাকার বাসিন্দা।