গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Purulia বিজেপি বিধায়কের গাড়িতে ইট, দিকে দিকে পরিবর্তন যাত্রায় বাধা

    বিজেপি বিধায়কের গাড়িতে ইট, দিকে দিকে পরিবর্তন যাত্রায় বাধা

    0
    541
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিজেপি বিধায়কের গাড়িতে ইট। পুলিশের গাড়ি ভাঙচুর। আহত একাধিক। বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে রণক্ষেত্র পুরুলিয়ার বলরামপুর। জানা গিয়েছে পরিবর্তন যাত্রার জন্য বলরামপুরের রসুলডিতে বিজেপির পতাকা লাগানোর কাজ চলছিল।

    অভিযোগ তখনই হামলা চালানো হয়। বিজেপি বিধায়ক এবং কর্মীদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। ইটের আঘাতে ভেঙে যায় বিধায়ক বানেশ্বর মাহাতর গাড়ির কাচ। ইটের আঘাতে কয়েকজন আহত হয়েছেন বলে খবর। পুলিশ পৌঁছলে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। শুধু বলরামপুরেই নয়, নিউটাউনে বিজেপির যুব মোর্চার বাইক র‍্যালিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনার জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।

    ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের বাইক র‍্যালির কোনও অনুমতি ছিল না। পাল্টা বিজেপির দাবি ওপর মহলের নির্দেশে ইচ্ছে করেই তাদের বাইক র‍্যালি আটকেছে পুলিশ। কার্যত একই ছবি মুর্শিদাবাদের বড়ঞাতেও। সেখানেও পরিবতন যাত্রা আটকে দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি বেধে যায়।